যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়ােজনে ২০২৬ বিশ্বকাপ

news-image

স্পাের্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে স্বীকৃতি পেয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। উত্তর আমেরাকির এই তিন দেশ মিলে আয়োজন করবে বিশ্বকাপের ২৩তম আসরটি। যুক্তরাষ্ট্র ৬৯ ভোটে মরোক্কোকে পিছনে ফেলে আয়োজক হওয়ার যোগ্যতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো পেয়েছে ১৩৪ ভোট। অন্যদিকে মরোক্কো পেয়েছে ৬৫ ভোট। বুধবার ফিফার কংগ্রেসে এ ঘোষণা আসে।

২০২৬ ফুটবল বিশ্বকাপে হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। যেখানে অংশ নেবে ৪৮টি দেশ। ৩৪ দিনে ম্যাচ হবে মোট ৮০টি। বর্তমানে ৩২ দল নিয়ে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপের। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ সালে দুইবার বিশ্বকাপ আয়োজন করেছিল মেক্সিকো। ১৯৯৪ সালে বিশ্বকাপ আয়োজন করে যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের আয়োজক হওয়ার স্বীকৃতি অর্জনের পর যুক্তরাষ্ট্র সকারের প্রেসিডেন্ট কার্লস কোরর্ডিরো বলেন, ‘ফুটবল একমাত্র বিজয়ী। আমরা ফুটবলে একতাবদ্ধ। এমন সম্মানের জন্য সবাইকে ধন্যবাদ। এই বিশেষ অধিকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। এর আগে দুই দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করলেও তিন দেশ মিলে কখনো আয়োজন করেনি। ২০২৬ সালেই তাই প্রথম তিন দেশ আয়োজন করবে বিশ্বকাপ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার