যুক্তরাষ্ট্রে ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ নেবার পরামর্শ

news-image

বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধে ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ নেবার পরামর্শ দিয়েছেন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। প্রথম বুস্টার ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে। ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার অনুমোদনও দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) এমন সিদ্ধান্তের কথা জানায় সংস্থা দুটি। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

এফডিএ-র গবেষণা পরিচালক ডা. পিটার মার্কস এক বিবৃতিতে বলেন, গবেষণা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে দেখা গেছে যে, ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার দ্বিতীয় বুস্টার ডোজ নিলে করোনা মোকাবিলায় প্রত্যেকের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ফলে উচ্চ ঝুঁকি কমে যায়।
এফডিএ-র অনুমোদনের পর সিডিসি কয়েক ঘণ্টার মধ্যে এতে স্বাক্ষর করে। এফডিএ কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তবে এটি নতুন উদ্বেগের সঙ্গে সম্পর্কিত নয়।সিডিসির পরিচালক ড. রচেল ওয়ালেনস্কি এক বিবৃতিতে বলেন, যাদের বয়স ৫০ কিংবা ৬৫ বছরের ঊর্ধ্বে এবং যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব উপকারী।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে চার হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫০২ জন। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৫৫ হাজার ৮৩৯ জনে। বুধবার (৩০ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ হাজার ৯৭৪ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭১৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ১৬ লাখ ৮৬ হাজার ৬২৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৫ হাজার ৫৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ছয় কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯৭৪ জন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার