যুক্তরাষ্ট্রে সরকারি চাকরিজীবীদের তথ্য হ্যাক

news-image

প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারি কম্পিউটারগুলি হ্যাক করে ৪০ লাখ বর্তমান ও সাবেক সরকারি চাকরিজীবীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বৃহস্পতিবার দ্যা অফিস অব পারসোনাল ম্যানেজমেন্ট (ওপিএম) এ খবর নিশ্চিত করেছে। কর্মকর্তাদের ধারণা, এই সাইবার হামলার পেছনে চীনের হাত রয়েছে।

ওপিএম যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের ধরন, কাজের পর্যালোচনা, এবং প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তথ্য নথিবদ্ধ করে রাখে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ‘আইনস্টাইন’ নামে একটি সাইবার সিকিউরিটি সিস্টেম ব্যবহার করে দেখেছে, চলতি বছরের এপ্রিলে তাদের ডাটাবেসে সাইবার অনুপ্রবেশ ঘটেছে।

সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য সুসান কলিন্স বলেছেন, এ ঘটনার পেছনে চীনের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দূতাবাসের মুখপাত্র ঝু হাইকান বলেন, এ ধরনের দূরভিসন্ধিমূলক অভিযোগ দায়িত্বহীনতা ও হীন উদ্দেশ্য বাস্তবায়নের পরিচায়ক। একই সঙ্গে ‘ দ্রুত উপসংহারে’ পৌছার ব্যাপারেও দূতাবাসের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের সতর্ক করে দেয়া হয়েছে।

এর আগে ২০১৪ সালের নভেম্বরে ২৫ হাজার কর্মকর্তার ফাইল হ্যাক করা হয়। এপ্রিলের এই হ্যাকিং এর ঘটনার তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার