যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলিও

news-image

বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। চলতি মাসের ১২ তারিখ সকালে তিনি দেশ ছাড়েন। ১৪ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র অংশ নেন তিনি। আগামী ৪ ডিসেম্বর অংশ নেবেন ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’-এ। শাকিবের পর এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলিও।

এই জুটি ৪ ডিসেম্বর জ্যামাইকাতে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন। তাদের পাশাপাশি এই আয়োজনে বাংলাদেশ থেকে আরও অংশ নেবেন ২৫ জনের মতো তারকাশিল্পী।

অনুষ্ঠানের আয়োজক প্রবাসী ব্যবসায়ী আলমগীর খান আলম বলেন, ‘বাংলাদেশে থেকে শাকিব খান এসেছেন। শবনম বুবলি, বিদ্যা সিনহা মিম, শিরিন শিলা, আমান রেজা তারাও যোগ দেবেন এই আয়োজনে। অনুষ্ঠানটি নিয়ে আমাদের একটি টিম কাজ করছে। এটা হতে যাচ্ছে ঢালিউডের মহাসমাবেশ।’

জানা গেছে, অনুষ্ঠানে নিজের সিনেমার গানে পারফর্ম করবেন বুবলী। তবে ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব-বুবলি একসঙ্গে পারফর্ম করবেন কি-না, তা এখনও নিশ্চিত নয়। আয়োজন শেষ করে সপ্তাহখানেক পর ঢাকায় ফিরবেন বুবলি। ওই সময় শাকিব খানেরও দেশে ফেরার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার