যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৮ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে শত শত বাড়ি বন্যায় তলিয়ে গিয়েছে। এতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।পানিবন্দি হয়ে পড়েন বাসিন্দারা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ২১ হাজারের বেশি বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার অন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায়।

এক ভুক্তভোগী বলেন, ‘প্রাণ বাঁচাতে আমি এখানে সাঁতার কেটে এসেছি। অনেক ঠান্ডা ছিল। আমি অনেক ভয় পেয়েছি।’

বন্যা মোকাবিলায় কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পানি বাড়তে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় গভর্নর। পরিস্থিতি মোকাবিলায় ছয়টি কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

কেন্টাকি, দক্ষিণ ওহাইও, পশ্চিম ভার্জিনিয়া এবং দক্ষিণ-পশ্চিম ভার্জিনিয়া জুড়ে প্রায় ৪০ লাখ মানুষ বন্যা সতর্কতার অধীনে রয়েছেন।

গভর্নর বলেন, বন্যায় কারণে আমাদের এখানে অনেক অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মারাও গেছেন অনেকে। ভয়াবহ এ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লেগে যাবে।

এদিকে টানা বৃষ্টিতে আবারও ভয়াবহ বন্যার কবলে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ। এ নিয়ে চলতি বছরে টানা তৃতীয়বারের মতো বন্যার মুখোমুখি প্রদেশটি। গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট। ভয়াবহ এ পরিস্থিতিতে সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার