যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে বাড়বে ‘ওমিক্রন’ সংক্রমণ

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে আসন্ন বড়দিনের লম্বা ছুটিতে ভ্রমণ করলে করোনাভাইরাসের ওমিক্রন সংক্রমণ আরও বাড়বে বলে ধারনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি জানিয়েছেন, পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যেও এ সংক্রমণ বাড়বে।
স্থানীয় সময় রবিবার (ডিসেম্বর ১৯) মার্কিন সম্প্রচারমাধ্যমকে ড. ফাউচি বলেন, ‘এটা নিয়ে কোনও সন্দেহ নাই, (ওমিক্রনের) সংক্রমিত করার অসাধারণ সক্ষমতা রয়েছে।’ মহামারি নিয়ে মার্কিন সরকারকে পরামর্শ দিয়ে আসা এই বিশেষজ্ঞ বলেন, সারা বিশ্বে দাপট দেখিয়ে যাচ্ছে এই ভ্যারিয়েন্টটি। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
ড. ফাউচি বলেন, যুক্তরাষ্ট্রে দ্রুত ওমিক্রন ছড়িয়ে পড়লে দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, ‘এখন যে অবস্থা চলছে তাতে আমাদের হাসপাতালগুলোর ওপর খুব চাপ পড়তে যাচ্ছে।’ড. অ্যান্থনি ফাউচি বলেন, মানুষের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সতর্কতাগুলো মেনে চলা দরকার। তিনি আরও বেশি মার্কিন নাগরিককে টিকা এবং বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানান।
এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ড. অ্যান্থনি ফাউচি বলেন, টিকা গ্রহণ না করা ব্যক্তিদের মারাত্মক সংক্রমিত হওয়ার এবং হাসপাতালে ভর্তির ঝুঁকি অনেক বেশি।
মারাত্মক পরিবর্তিত ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ বিধিনিষেধ কঠোর করছে। ইউরোপে ফ্রান্স ও জার্মানি ভ্রমণ নিষেধাজ্ঞা আরো করেছে। আর নেদারল্যান্ডস বড়দিন ঘিরে কঠোর লকডাউন ঘোষণা করেছে। বুস্টার ডোজ গ্রহণ করলে মারাত্মক অসুস্থতা থেকে ৮৫ শতাংশ সুরক্ষা পাওয়া যায়- গবেষকেরা এমন তথ্য জানানোর পর বিভিন্ন দেশের সরকার করোনার বুস্টার ডোজ প্রয়োগের কর্মসূচি জোরালো করেছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৭৩ শতাংশ মানুষ অন্তত পক্ষে করোনার এক ডোজ টিকা নিয়েছে। এখন পর্যন্ত ৩০ শতাংশ নিয়েছে বুস্টার ডোজ। মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে পাঁচ কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর এই সংশ্লিষ্ট রোগে মারা গেছে আট লাখের বেশি মানুষ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার