যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে হ্যাঙ্গার ধস, নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইডাহোর বোয়েস বিমানবন্দরের মাঠে একটি হ্যাঙ্গার ধসে পড়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সেখানের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বোয়েস বিমানবন্দরে অবস্থিত ব্যক্তিগত ব্যবসার জন্য নির্মাণাধীন একটি স্টিলের ফ্রেমযুক্ত হ্যাঙ্গার ভেঙে পড়ে।

দমকল বিভাগ জানিয়েছে, নিহত তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত নয়জনের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে ধসের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এটি জ্যাকসন জেট সেন্টারের পাশে ঘটেছে, যেখানে ব্যক্তিগত বিমান চার্টার ও রক্ষণাবেক্ষণ করা হয়।

বোয়েস ফায়ার বিভাগের অপারেশনস চিফ অ্যারন হুমেল ঘটনাটিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই স্থানে যারা ছিলেন তাদের প্রত্যেককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান বিগ ডি বিল্ডার্স জ্যাকসন জেট সেন্টারের জন্য ৩৯ হাজার বর্গফুটের হ্যাঙ্গার নির্মাণের কাজ পেয়েছিল। তবে দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির মন্তব্য পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান