যুক্তরাষ্ট্রের স্কুলে আবারও গোলাগুলি, নিহত ১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের স্কুলে। এতে একজন বয়স্ক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। একইসাথে আহত হয়েছেন আরও দু’জন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার নিউ অরলিন্স শহরের পুলিশের বরাত দিয়ে এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শীট বলেন, অনুষ্ঠানস্থলের বাইরে গুলিবিদ্ধ হতাহত তিনজনই সেখানে স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য গিয়েছিলেন।

এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীদের গুলিতে গত মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছিলেন। শিক্ষার্থী ছাড়া নিহতদের বাকি দু’জন প্রাপ্তবয়স্ক, যাদের মধ্যে ওই শিশুদের শিক্ষিকাও ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান