যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান : পিটার হাস

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে তাদের বিনিয়োগ ও ব্যবসা বাড়াতে চান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেন, আমরা মার্কিন ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি, তারা এখানে বিনিয়োগ ও তাদের ব্যবসা বাড়াতে চান। বাংলাদেশের বাজার খুবই আকর্ষণীয়। এ কারণে আমরা সম্প্রতি দূতাবাসে একটি বৈদেশিক বাণিজ্যিক পরিষেবা অফিস খুলেছি।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ইএমকে সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশে অনলাইন ফ্রিডম অ্যান্ড বিজনেস ইনভেস্টমেন্ট’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ প্যানেল আলোচনায় অংশ নেন।

পিটার ডি হাস বলেন, বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে স্মার্ট বাংলাদেশের বৃহত্তর অর্থনৈতিক সংযোগ প্রয়োজন। বাংলাদেশকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও বেশি সংযুক্ত হতে হবে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে হলে বৈশ্বিক ব্যবসায়ীদের জন্য অবশ্যই বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে হবে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রায় এক বছর আগে বাংলাদেশে এসেছি। এরপর থেকে যেভাবে বাংলাদেশে ফুডপান্ডা, বিকাশ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দ্রুতগতিতে ডিজিটাল যুগে পা রাখছে, তাতে মুগ্ধ হয়েছি। একই সময়ে বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে। প্রতিটি দেশ, সরকার ও সমাজ নতুন প্রযুক্তির অপ্রতিরোধ্য গতির কারণে নাটকীয় পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য বিধান ও পরিবর্তন প্রতিফলিত করতে আইনি ও নিয়ন্ত্রণ কাঠামোর সমন্বয় করার চ্যালেঞ্জসমূহ মার্কিন যুক্তরাষ্ট্রে, বাংলাদেশে এবং সারা বিশ্বে সবার সামনে আসছে। অনলাইন বিশ্ব আমাদের যেমন ব্যাপক সুযোগ দিয়েছে, আবার উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীনও করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আমাদের মিশনের অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হলো- বাংলাদেশের অর্থনীতির সম্প্রসারণ এবং বৈচিত্র্যের মাধ্যমে অর্জিত টেকসই ও ব্যাপক অংশীদারত্বভিত্তিক সমৃদ্ধি। যে অর্থনীতি হবে বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক বাণিজ্যের জন্য উন্মুক্ত।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার