যুক্তরাষ্ট্রের বাফেলোতে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশি নিহত

news-image
ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের অদূরে বাফেলো শহরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের বন্দুকের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটের ১০০ ব্লকে এ ঘটনাটি ঘটে।
দুর্বৃত্তের বন্দুকের গুলিতে দুই জনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম বাবুল (৪৫) এবং অন্যজন নাম ইউসুফ (৫৩) তাদের পুরো নাম ও বিস্তারিত জানাতে পারেননি বাফেলোতে বাংলাদেশি কমিউনিটির নেতারা। কারণ ইউসুফ প্রায় মাস আগে ভার্জিনিয়া থেকে সপরিবারে বাফেলোতে আসেন। বাবুল কয়েক মাস আগে পরিবার নিয়ে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে বেড়াতে আসেন। তিনি ইউসুফের সাথে নির্মাণ কাজের সহযোগী ছিলেন। বর্তমানে তার স্ত্রী অন্তসত্বা। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লায় বলে বাফেলোর বেশ কয়েকজন প্রবাসী জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফের উপস্থিতিতে তার বাফেলোর বাড়িতে বাবুল কাজ করছিলেন। এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক এসে তাদের কাছ থেকে কিছু অর্থ আবি করেন। উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ যুবকটি তদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় নিহতদের লাশ উদ্ধার করেন।
নিহতদের লাশ ইসিএমসি হাসপাতালে রয়েছে এবং কাল রোববার ফিলমোর জামে মসজিদের সামনে সকল বাংলাদেশিরা একটি প্রতিবাদ সমাবেশ করবে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।
বাফেলো পুলিশ জানিয়েছে, জেনার স্ট্রিটে বন্দুকের গুলিতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে শহরের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমসহ একটি সোয়াট (বিশেষ অস্ত্র এবং কৌশল) টিম দ্বারা  সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে রাখা হয়।
স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশনের নির্বাহী পরিচালক মারে হলম্যান জানান আমাদের এই বাফেলো শহর খুব শান্ত ছিল। যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এটি খুব দুঃখজনক। সহিংসতা বিরোধী সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা তাদেরকে এ ব্যাপারে সাহায্য করবেন বলে তিনি আশা করেন। তবে সন্দেহভাজন দুর্বৃত্ত তাদের হেফাজতে আছে কি না তা নিশ্চিত করেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার