যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের পরিস্থিতি পর্যালোচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্র অক্টোবরের ৭ তারিখে ছয় সদস্যের একটি দল পাঠাচ্ছে। আজ বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ার্ন শিলার এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই দলটির সফরের আয়োজন করেছে।

আগামী ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় এক সপ্তাহের এই সফরে দলটির সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক অধিকারকর্মী, নারী ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে বসবেন।

ঢাকা ছাড়ার আগে প্রতিনিধি দলটি এখনকার নির্বাচনী পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে বলে জানান ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান