যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

news-image

নিউইয়র্ক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রেলেহ শহরের একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী বন্দুকধারীর হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশে সুত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রেলিগে শহরে এ ঘটনাটি ঘটে। ইতোমধ্যে হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবা সন্ধ্যায় এলোপাতাড়ি ছোড়া গুলিতে পুলিশ কর্মকর্তাসহ আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মেয়র মেরি অ্যান বাল্ড জানিয়েছেন, ‘আমেরিকায় বন্দুক সহিংসতা বন্ধে আমাদের আরও কিছু করতে হবে।’

ক্যারোলিনার স্থানীয় বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা কাছাকাছি গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাটিতে নিরাপত্তা সদস্যরা চলে আসে। এর তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে একটি বাড়ি থেকে আটক করে পুলিশি হেফাজতে নিয়েছে। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান