যারা কমিটিতে এসে টাকা আয় করতে চান তারা যুব মহিলা লীগে আসবেন না : অপু উকিল

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বলেছেন, এই যুব মহিলা লীগকে আমি আমার সন্তানের মত করে সাজিয়েছি। একজন মা যেমন তার সন্তানের অমঙ্গল চান না আমিও তেমনি আপনাদের অমঙ্গল চাই না। সুতরাং যারা কমিটিতে এসে টাকা আয় করতে চান তারা আমাদের সংগঠনের আসবেন না। এখানে আসলে আয় হয় বরং সংগঠনকে দিতে হয়।

রোববার দুুপুরে রংপুর চেম্বার মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলা লীগ রংপুর জেলার ত্রি বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।এক এগারোর কথা স্মরণ করে অপু উকিল বলেন, নেত্রীকে যখন কারাগারে নেয়া হচ্ছে তখন এই যুব মহিলা লীগের সদস্যরাই সেই গাড়ির গতিপথ রুখতে গিয়েছিলাম। সেদিন আমরাই ছিলাম সামনের সারিতে। নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করতে গিয়ে ৭মাসের দুধের শিশুকে রেখে জেল খেটেছে আমার সদস্যরা।

বাংলাদেশ যুব মহিলা লীগ রংপুর জেলার কমিটির সভাপতি এ্যাড.ফেরদৌসী রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া প্রধান অতিথি ও বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি সারমিন জাহান মেরি প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।

এছাড়াও বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইকা জাহিদ রিপা, নাসিমা আক্তার হ্যাপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহীদা মুন্নি প্রমুখ।

সম্মেলনে জানানো হয়, যারা প্রার্থী হবেন প্রত্যেকে স্ব স্ব বায়োডাটা আগামী ৭ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপ-দপ্তর সম্পাদকের নিকট জমা দিবেন তারা যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবেন এরপর রংপুর জেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার