যাত্রীর টিফিন বক্সের আঘাতে মাঝির মৃত্যু

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গায় নৌকা পারাপারের সময় বাগবিতণ্ডার জেরে যাত্রীর টিফিন বক্সের আঘাতে সোহরাব শিকদার (৫০) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মিটফোর্ড ঘাট থেকে নৌকা থানাঘাট আসার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যাত্রী মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোহরাব শিকদার মাদারীপুরের শিবচর থানার শিকদারকান্দি গ্রামের নিয়ামত শিকদারের ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানাঘাট এলাকায় নৌকাতে বসবাস করতেন।

নৌ-পুলিশ ও স্থানীয় মাঝিরা জানান, গতকাল রাত ৮টার দিকে মিটফোর্ড ঘাট থেকে নৌকায় করে থানাঘাট আসার সময় সোহরাব শিকদারের সঙ্গে মনির হোসেনের বাগবিতণ্ডা হয়। এ সময় সোহরাব শিকদারকে হাতে থাকা টিফিন বক্স দিয়ে মাথায় আঘাত করেন মনির হোসেন। এতে সোহরাব শিকদার নদীতে পড়ে তলিয়ে যান। এ সময় স্থানীয় বাসিন্রাদা মনিরকে আটক করেন। এরপর দীর্ঘ তিন ঘণ্টা ধরে ডুবুরি ও নৌ-পুলিশ মিলে বুড়িগঙ্গা নদী থেকে সোহরাব শিকদারের মরদেহ উদ্ধার করে।

বরিশুর নৌ-পুলিশের ইনচার্জ আব্দুস সোবাহান জানান, লাশটি উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মনিরকে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ (ওসি) বলেন, গ্রেপ্তারকৃত মনির ঘটনার দায় স্বীকার করেছেন। আজ সকালে তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার