যাত্রাবাড়িতে অতিরিক্ত দামে তেল বিক্রি, এক প্রতিষ্ঠানকে জরিমানা

news-image

নিউজ ডেস্ক : বাজারে ভোজ্যতেল মজুত করে সৃষ্টি করা কৃত্রিম সংকট করা অসাধু ব্যবসায়ীদের ধরতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে সরকারি এ সংস্থাটি। এসময় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে তাদের সহযোগিতা করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩ এর সদস্যরা।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও মো. মাগফুর রহমান।

এ অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মন্ডল বলেন, গত সপ্তাহে দেখেছি অনেক ভোক্তা তাদের চাহিদা অনুযায়ী ভোজ্যতেল কিনতে পারেননি। দোকানিরা তখন বলেছেন, তেল সরবরাহ কম। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা তেল মজুত করে বিক্রি করছে। বিষয়টি তদারকির জন্য আমরা যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করছি। আমাদেরকে র‍্যাব-৩ এর সদস্যরা সহযোগিতা করছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি তাদেরকে বোতলের গায়ে লেখা মূল্যে তেল বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের অভিযান এখনও চলছে, শেষ হলে বিস্তারিত জানানো যাবে।

অন্যদিকে সারাদেশেই এমন তেল বাণিজ্য করা অসাধু ব্যবসায়ীদের ধরতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন স্থানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ সয়াবিন তেল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান