যমুনায় সকালে দর্শক কম, বিকেলে চলবে ‘পরাণ’

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের ঈদে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। ‘দিন দ্য ডে’, ‘সাইকো’ আর দেশের সিনেপ্লেক্সসহ ১১টি হলে পরিচালক রায়হান রাফীর ‘পরাণ’ চলার কথা জানা যায়। অন্যদিকে, যমুনা ব্লাকবাস্টারে চলছে এ ছবিটি।

দৈনিক আমাদের সময়ে ঢাকার আজাদে ‘পরাণ’র দর্শক নেই! শিরোনামে একটি সংবাদ প্রকাশ পেলে অনেককেই বেশ নড়েচড়ে বসতে দেখা গেছে। এমনি সকল খবরাখবর থামাচাপা দিতেই দ্বিতীয় সপ্তাহে ৭-৮ টি হল সংখ্যা বাড়ার কথাও শোনা গেছে। এই সিনেমার পরিচালকের কথাতেও পাওয়া গেছে কিছু ভিন্ন সুর।

‘পরাণ’ সিনেমা নিয়ে পরিচালক রায়হান রাফী জানান, ‘ব্লক বাস্টারে সকালের শো-তে পরাণ চলছে। কিন্তু দর্শক বিকেল বা সন্ধ্যার শো-তে পরাণ দেখতে বেশি যাচ্ছে। যমুনা কর্তৃপক্ষ দর্শকদের কথা বিবেচনায় এনে যদি বিকেল বা সন্ধ্যায় পরাণ চালায় তাহলে আরও ভালো যাবে।’

এমন কথার পরিপ্রেক্ষিতে যমুনা ব্লকবাস্টার সিনেমাসের অপারেশন ইনচার্জ এ. এইচ রাজু মুঠোফোনে বলেন, ‘আমরা যমুনায় প্রথম থেকেই ‘পরাণ’ চালাচ্ছি। ‘সাইকো’ চালাচ্ছি না।’

দর্শক চাহিদার কারণে প্রযোজনা প্রতিষ্ঠানের অনুরোধে সকালের শো বিকেলে চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘সকালের শো এর পরবর্তে বিকেলে শো চালিয়ে দর্শক বেশি পাচ্ছি। এটাই বলবৎ থাকবে। দেখি কি হয়। ঢাকায় সিনেপ্লেক্সের বাইরে মধুমতি হল, চিত্রামহল ও গীতে চলছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’। অন্যদিকে সাভারে বিলাসে অনন্য মামুনের ‘সাইকো’ ও পরিচালক রায়হান রাফীর ‘পরাণ’ চলতে দেখা গেছে পুরান ঢাকার আজাদে সিনেমা হলে। অন্য সিনেমা আশানুরূপ দর্শক থাকলেও আজাদ হল এ ঈদের দ্বিতীয় দিনেও তেমন দর্শক চোখে পড়েনি। এমনকি ‘পরাণ’এ ডিসিতে মাত্র ৮ জন আর রিয়েল এ ১৫ জন দর্শক নিয়ে সিনেমাটা চলতে দেখা গেছে।

চারিদিকে টিকেট নেই। আর মিথ্যা নাটকীয় হাউজফুলের তকমায় অনেকেই হতাশা প্রকাশ করতে দেখা গেছে। তবে এই পরিচালক রাফী সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র পরিচালক জানান, ‘প্রথম থেকেই মনে হয়েছে এই ছেলের কথা উনিশ-বিষে ভরা। মূল্যহীন কথায় নিজেকে আরও ছোট করছে। সিনেমায় দর্শক থাকলে তো আমাদের জন্য সুখবর।’

তিনি আরও বলেন, ‘একটি গণমাধ্যমের খবরে অনন্ত জলিলের সিনেমার দর্শক নিয়ে নিজের নামে চালিয়ে দেবার বিষয়টা খুবই দুঃখজনক। অন্যের সিনেমার দর্শক টেনে নিজের নামে চালাবে কেন? এদের জন্য বর্তমান সিনেমার বাজে অবস্থা। সিনেমা চললে সকালের শো বিকেলে নিতে হবে কেন? এখন তো মনে হচ্ছে সব টিকিট নিজে কিনে শুধু সিনেপ্লেক্সগুলো জমাট বেঁধে রাখছে! সিনেমা হিট হলে গ্রামগঞ্জের হলগুলো হাউজফুল থাকতে হয়। তাকে এগুলো কে বুঝাবে!’

উল্লেখ্য, ঈদের সিনেমায় ‘দিন দ্য ডে’তে অনন্ত-বর্ষা, ‘সাইকো’তে পূজা-রোশান আর ‘পরাণ’ এ মিম-ইয়াশ-রাজ জুটি বেঁধে কাজ করেছেন। তবে দর্শক টানতে দ্বিতীয় সপ্তাহের দিকে তাকিয়ে আছেন হল মালিকরা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার