যমুনায় জেলের জালে ৫৫ কেজির বাঘাইড়

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫৫ কেজির একটি বাঘাইড় মাছ। মাছটি স্থানীয় বাজারে ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার যমুনা নদী অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার সুনীল নামে এক জেলের জালে আটকা পড়ে এই বাঘাইড় মাছটি। শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইড় মাছটি তোলা হয়। পরে বাজারে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এসময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম হাকে। পরে দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন।

জেলে সুনীল জানান, যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমরা কয়েকজন জেলে নদীতে জাল ফেলি। পরে রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি জালে ধরে পড়ে। এত বড় বাঘাইড় মাছ এর আগে কখনো জালে ধরা পড়েনি।

স্থানীয় আমিনুল ইসলাম জানান, এত বড় বাঘাইড় মাছ এর আগে কখনো দেখেনি। মাছটি গোবিন্দাসী বাজারে তোলা হলে এক নজর দেখতে অসংখ্য লোকজন ভিড় করে ও মাছটি অনেক ক্রেতা দাম কষাকষির একপর্যায়ে ৭৫ হাজার টাকা বিক্রি হয়।

এ বিষয়ে বাঘাইড় মাছ ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকে ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখি

বিশাল আকৃতির বাঘাইড়। মাছটি দেখে কিনতে ইচ্ছে হল। এসময় অনেকেই মাছটি দামাদামি করছিলেন। বিক্রেতা লাখ টাকা চাইলে পরে একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইড়টি ৭৫ হাজার টাকা দিয়ে ক্রয় করি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার