যমজ সন্তানের বাবা হচ্ছেন প্রিন্স হ্যারি

news-image

অনলাইন ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারে আসছে নতুন সদস্য। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত খবরে জানা যায়, যমজ সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন হ্যারি-মেগান দম্পতি। হলিউডের অভিনেত্রী মেগানের ঘরে আসছে ছেলে ও মেয়ে সন্তান।

গত ১৯ মে ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে হলিউড অভিনেত্রী মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির বিয়ে।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা যায়, পূর্ব আফ্রিকা থেকে মধুচন্দ্রিমা সেরে আসার পরই নাকি মা হওয়ার বিষয়টি জানতে পেরেছেন মেগান। আর এই খবরটি মেগান-হ্যারি সবার আগে জানিয়েছিলেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনকে। তারপর থেকে মেগানকে মাতৃত্ব সংক্রান্ত টিপস দিচ্ছেন কেট।

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলমেগান ও হ্যারির বিয়ের অনুষ্ঠানের বেশ কিছুদিন আগে থেকেই মেগানের মা হওয়ার খবর শোনা গিয়েছিল। যদিও ব্রিটিশ রাজপরিবারে বিয়ের আগে সন্তানসম্ভবা হওয়ার রীতি নেই। তবে প্রিন্স হ্যারি বরাবরই নিয়ম ভেঙেছেন। কিন্তু সন্তানের মা-বাবা হতে যাওয়ার বিষয়টি স্বীকার করেননি তারা।

কিন্তু বিয়ের মাত্র এক মাসের মাথায় চমকপ্রদ এক খবর আসলো। ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্স উপাধিতে ভূষিত প্রিন্স হ্যারি দম্পতির খবরটি ব্রিটিশ গণমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ