যতদ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চাই: পুতিন

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি যতদ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানে আঞ্চলিক নিরাপত্তা ব্লকের শীর্ষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সংঘাত নিয়ে নয়াদিল্লির উদ্বেগ সম্পর্কে তিনি অবগত। এ সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ তিনিও শেষ করতে চান।

ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া পুতিন-মোদির বৈঠকের সারসংক্ষেপের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভারতের প্রধানমন্ত্রী পুতিনকে বলেন, আজকের যুগ যুদ্ধের যুগ নয় এবং আমি আপনার সঙ্গে এ নিয়ে ফোনে কথা বলেছি। গণতন্ত্র, কূটনীতি এবং সংলাপ বিশ্বকে একত্রিত করেছে।

এসময় পুতিন বলেন, কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধক্ষেত্রে তারা তাদের নিজস্ব লক্ষ্য অর্জন করতে চায়।

উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি মোদিকে বলেন, ইউক্রেনের সংঘাতের বিষয়ে আপনার অবস্থান, আপনার উদ্বেগ যা আপনি প্রতিনিয়ত প্রকাশ করেন তা আমি জানি।

আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করার জন্য সবকিছু করব। তবে দুর্ভাগ্যবশত, বিরোধী পক্ষ অর্থাৎ ইউক্রেনের নেতৃত্ব আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছে। তারা সামরিক উপায়ে তাদের লক্ষ্য অর্জন করতে চায়।

নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে স্নায়ুযুদ্ধের সময়কার থেকে সম্পর্ক। রাশিয়া এখনও ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান