ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন: মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন লিওনেল মেসির। গতকাল রাতে পোল্যান্ডের মুখোমুখি হয়ে প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ২১ ম্যাচ খেলার রেকর্ড পেছনে ফেলেছেন তিনি। বিশ্বকাপে মেসির ২২তম ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার টিকিট পেয়েছে আর্জেন্টিনা।

চারটি বিশ্বকাপ খেলা ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন উল্লেখ করে মেসি বলেন, ‘রেকর্ড ভেঙে এগিয়ে চলা আনন্দের বিষয়। আমার মনে হয় ডিয়েগো বেঁচে থাকলে খুব খুশি হতেন। তিনি আমাকে অনেক স্নেহ করতেন।’

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কি না, শঙ্কা জেগেছিল। মেসি মনে করেন, আর্জেন্টিনা একদম ঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘প্রথম গোলটির পর থেকে সবকিছু আমাদের ইচ্ছেমতোই হয়েছে। এরপর আমরা সেই খেলাটা ফিরিয়ে এনেছি, যেটা বিশ্বকাপের শুরু থেকেই খেলার চেষ্টা করছি।’

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আগামী শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখে মেসি বলেন, ‘আমরা জানি, এখন থেকে সবকিছুই কঠিন হবে। প্রতিপক্ষ যে-ই হোক, সহজ হবে না। আমরা সাম্প্রতিক সময়ে নিজেদের অভিজ্ঞতায় দেখেছি, যে কেউ ভালো খেলে জিততে পারে।’

তবে মেসি ভক্তদের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন। অবশ্য সৌদির কাছে হারের পরও ঠিক একই অনুরোধ করেছিলেন তিনি। আর এর প্রতিদানও পেয়েছে ভক্তরা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার