ম্যাক্সওয়েল ‘শো’তে ভারতের পাহাড় টপকালো অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ ৬ বলে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। ম্যাক্সওয়েল উইকেটে থাকায় তখনও আশা ছাড়েননি অজি সমর্থকরা। সেই আস্থার প্রতিদান দিয়েছেন এই অজি। গুয়াহাটিতে ম্যাক্সওয়েল শোতে ভারতের পাহাড় টপকিয়েছে অস্ট্রেলিয়া। ৫ উইকেটের জয়ে সিরিজে টিকে রইলো অজিরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে ভারত। যেখানে ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেছেন গায়কোয়াড়। একটি করে উইকেট পেয়েছেন বেহানড্রফ, হার্ডি ও রিচার্ডসন। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছে অস্ট্রেলিয়া।

২২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। ১৬ রান করে অ্যারন হাড্ডি ফিরলে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি জশ ইংলিশ। তবে গ্লেন ম্যাক্সওয়েল উইকেটে আসলে পালটে যায় ম্য্যাচের চিত্র।

শুরুতে ট্রাভিস হেডকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন। তবে ৩৫ রান করে ফিরেছেন হেড। এরপর মিডল অর্ডারে স্টইনিস ২১ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলে চাপ বাড়িয়েছেন। সেই চাপ সামলে দলকে জয়ের পথে আনেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৪৭ বলে করেছেন সেঞ্চুরি। অপরাজিত ১০৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ৬ রান করে সাজঘরে ফেরেন ইয়াশভি জয়সাওয়াল। তিনে নেমে পুরোপুরি ব্যর্থ ঈশান কিষাণ। এই উইকেটকিপার ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। তিনি ডাক খেয়ে ফিরলে ২৪ রান তুলতেই ২ উইকেট হারায় ভারত।

সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে সেখান থেকে দলকে টেনে তোলেন গায়কোয়াড়। ভারত অধিনায়ক ২৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন গায়কোয়াড়। এই ওপেনার ৫২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১২৩ রান করে।

শেষদিকে গায়কোয়াড়কে যোগ্য সঙ্গ দিয়েছেন তিলক ভার্মা। এই তরুণ ব্যাটার অপরাজিত ছিলেন ২৪ বলে ৩১ রান করে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার