মৌলভীবাজার বড়হাটে সোয়াটের অভিযানে তিন জঙ্গি নিহত

news-image

মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। সেখানে চলছে ‘অপারেশন ম্যাক্সিমাস’ সোয়াটের অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, সাড়ে নয়টার দিকে বাড়িটি ঘিরে অভিযান শুরু করেছে সোয়াট। সঙ্গে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। আলোকস্বল্পতার কারণে গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়।
ঘটনাস্থলে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, সিলেটের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল রাত সোয়া আটটার দিকে গুলির শব্দের পর সকাল পর্যন্ত আর কোনো শব্দ পাওয়া যায়নি। অভিযান স্থগিত ঘোষণার পরে গতকাল ওই সময় ঘটনাস্থল থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
মৌলভীবাজার পৌরসভার ভেতরে বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসার গলিতে দোতলা এই বাড়িটি জঙ্গি আস্তানা বলে সন্দেহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মঙ্গলবার দিবাগত রাতে সেটি শনাক্ত করে ঘিরে রাখা হয়। বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ৫৩ ঘণ্টা ঘিরে রাখার পর গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয় সোয়াটের ‘অপারেশন ম্যাক্সিমাস’। অভিযানে পুলিশের কনস্টেবল কায়সর আহত হন। পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রচুর বিস্ফোরকসহ বোমা তৈরিতে দক্ষ একজন ওই বাড়িতে আছে।
গণমাধ্যমকর্মীরা ওই বাড়ি থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছেন।
বৃহস্পতিবার মৌলভীবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরের নাসিরপুর গ্রামে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হওয়ার পর ওই বাড়ি থেকে চার শিশু, দুই নারীসহ সাতজনের ছিন্নভিন্ন লাশ উদ্ধারের খবর জানায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার