মোহাম্মদপুরে ফাঁকা বাসায় দুর্ধর্ষ চুরি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন বাড়ির পথে। আর রাজধানীতে রেখে যাচ্ছেন তাঁদের মূল্যবান সামগ্রী। এই সুযোগে তৎপর হয়ে উঠেছে চোর চক্র। এরই মধ্যে শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ। তিনি বলেন, ‘একটি বাসায় গ্রিল কেটে চুরি হয়েছে। আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গোয়েন্দা পুলিশ আমাদের সহযোগিতা করছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।’

কাউকে চিহ্নিত করা গেছে কি না জানতে চাইলে ওসি বলেন, ‘এখন পর্যন্ত কেউ চিহ্নিত হয়নি। আমরা কাজ করছি। তবে মামলার বাদী তাঁর বাসার একজন গৃহপরিচারিকাকে সন্দেহ করছেন।’

আজ রাত ১০টার দিকে কথা হয় ভুক্তভোগী ইমামুল আরাফাতের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা দুজনেই চাকরিজীবী। ঈদের ছুটিতে আমার স্ত্রী যশোরের গ্রামের বাড়িতে গেছে। আমি তাকে বিমানবন্দরে দিতে যাই। এরপর বাসায় এসে আবার বের হয়ে বিকেলে একটি ইফতার পার্টির দাওয়াতে যাই। সেখান থেকে ফিরে বাসায় এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ করা। বিষয়টি বাড়ির মালিক ও নিরাপত্তা কর্মীকে জানালে তাঁরা দেখেন আমার বাসার পেছন থেকে গ্রিল কাটা।’

আরাফাত আরও বলেন, ‘এই ঘটনার পরে আমার বাসায় থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বাসায় প্রবেশ করে। আলমারির কাপড়চোপড় এলোমেলো করেছে। আলমারি ভেঙে সর্বমোট ৩৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। এ ছাড়া নগদ ২ লাখ টাকা ও একটি এইচপি ল্যাপটপ নিয়ে যায়। যার বাজার মূল্য ৭৫ হাজার টাকা।’

এক নারীকে সন্দেহ করছেন জানিয়ে আরাফাত বলেন, ‘আমরা দুজনেই চাকরিজীবী। আমার বাসায় দুজন কাজের লোক ছিল। একজন সার্বক্ষণিক থাকত, আরেকজন এসে কাজ করে চলে যেতো। এই ছুটা বুয়ার নাম পারভীন আক্তার। তাকে আমার সন্দেহ হচ্ছে। আরেকজন যশোর থেকে এসেছে। তিনি সব সময় আমার বাসায় থাকতেন। আমার পরিবারের সঙ্গে যশোর গেছেন। এ ছাড়া বাসার দুজন নিরাপত্তা কর্মীকেও আমার সন্দেহ হচ্ছে। কারণ তাঁরা আমি কখন আসি যাই সব তথ্য জানে। গার্ড দুজনের নাম শহীদুল ও দেলওয়ার। তিনজনকে পুলিশ আটক করেছে। দেখি কী হয়।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার