মোস্তাফিজের কাছ থেকে কাটার শিখছেন শরিফুল

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশি বোলাররা। স্পিনারদের সঙ্গে পেসাররাও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানসদের নাভিশ্বাস তুলে ছাড়ছেন। বাংলাদেশকে সিরিজ জিততে বড় অবদান রেখেছেন বোলাররাই। মিরপুরের ধীর আর স্পিন–সহায়ক উইকেটে আলাদা নজর কেড়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

সিরিজে ভালো করায় শরিফুল কৃতিত্ব দিয়েছেন সতীর্থ মোস্তাফিজুর রহমানকে। ঘরোয়া ক্রিকেটে মোস্তাফিজের সঙ্গে খেলার অভিজ্ঞতাই তাঁর কাজে দিচ্ছে বলে জানিয়েছেন শরিফুল, ‘সর্বশেষ বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে মোস্তাফিজ ভাইয়ের সঙ্গে খেলেছিলাম, ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছি, এখন আবার জাতীয় দলে খেলছি। ওনার সঙ্গে বোলিং করা মজাই আলাদা। উনি সব সময় ইতিবাচক কথা বলেন।’

মোস্তাফিজের সেরা অস্ত্র কাটারও রপ্ত করার চেষ্টা করছেন শরিফুল। তবে এখনো অবশ্য ম্যাচে সেটা কাজে লাগাননি। শরিফুল আজ বিসিবির ভিডিও বার্তায় বলেছেন, ‘মোস্তাফিজ ভাইয়ের কাছে আমি কাটার শেখার চেষ্টা করছি। সেভাবে অনুশীলনে চেষ্টাও করছি। তবে ম্যাচে এখনো এটা করা হয়নি।’

মিরপুরের উইকেটে ভালো করতে শরিফুল মানসিকভাবে আগে থেকেই প্রস্তুত ছিলেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটি খেলার আগে সে কথাই জানিয়েছেন তরুণ বাঁহাতি পেসার, ‘আমরা ধরে নিয়েছিলাম এ রকমই কিছু একটা হবে (স্পিনসহায়ক উইকেট)। এখানে জোরে বোলিং না করে কাটার-স্লোয়ার বল করলেই ভালো হবে। সেই পরিকল্পনা মাথায় রেখে ভালো জায়গায় বল করতে পেরেছি। তাই ফল পেয়েছি।’

সিরিজে এখন পর্যন্ত পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে জুটি বেঁধে দারুণ বোলিং করেছেন শরিফুল। চার ম্যাচে সাড়ে ছয়ের কম ইকোনোমিতে ৭ উইকেট সেটির বড় প্রমাণ। শরিফুল বললেন, ‘সামনে যদি এমন উইকেট হয় আমরা সেভাবেই চেষ্টা করব উইকেট বুঝে বল করার।’

শরিফুলের ওপর আস্থা রাখতেই পারে টিম ম্যানেজমেন্ট। বয়সভিত্তিক দল থেকেই তিনি ভালো করছেন। ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলেও। তবে শরিফুলের কাছে বিশ্বকাপ জয় থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় কোনো অংশেই কম নয়, ‘দুটো জয়ই আমার কাছে একই মনে হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা কখনো সিরিজ খেলিনি। প্রথম সিরিজটাই আমরা জিতেছি, এটা বড় ব্যাপার। অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো টি–টোয়েন্টি ম্যাচ জিতিনি। এবার প্রথম টি–টোয়েন্টি জেতার পর সিরিজটাও জিতেছি। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপও আগে কখনো জিতিনি, সেটিও প্রথম জিতেছি। আমি দুটোই সমানভাবে দেখব। দুটোই আমার কাছে প্রথম অর্জন।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান