মোশাররফ করিম ও পরীর কল রেকর্ড ফাঁস, নেটদুনিয়ায় হইচই

news-image

বিনোদন প্রতিবেদক : গেল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন মোশাররফ করিম ও পরীমনি অভিনীত সিনেমা ‘মুখোশ’। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটি দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তবে এর মধ্যে প্রকাশ্যে এসেছে মোশাররফ করিম ও পরীর একটি কল রেকর্ড। যা নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ফোন আলাপে শোনা যায়, পরীমনিকে রাতে তার বাসায় যাওয়ার জন্য বলছেন মোশাররফ করিম। অল্প সময়ের মধ্যে কল রেকর্ডটি অন্তর্জালে ভাইরাল হয়ে যায়; এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এটি বাস্তবের কোনো ফোনালাপ নয়। ‘মুখোশ’র প্রচারণার কৌশল হিসেবে এমন পন্থা বেছে নিয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। আর আজ রোববার টাইগার মিডিয়ার ফেসবুক পেজে অডিও প্রকাশ করা হয়। এই কল রেকর্ডটি ‘মুখোশ’ সিনেমার একটি দৃশ্যে ব্যবহার করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে, ‘মুখোশ’ সিনেমায় ইব্রাহীম খালীদি নামে একজন লেখকের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। পরীকে দেখা যাবে সাবরিনা নামে এক সাংবাদিক চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, এলিনা শাম্মী, প্রাণ রায় প্রমুখ। সিনেমাটি নির্মাতা ইফতেখার শুভর ‘পেজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার