মোশাররফ করিম এবার ‘ঘুষখোর’

news-image

বিনোদন প্রতিবেদক : মোশাররফ করিমের নাটক মানেই ভিন্নধর্মী কিছু। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তিনি। বিশেষ করে উৎসবের দিনগুলোতে বিভিন্ন চ্যানেলেই মোশাররফ করিমের নাটক-টেলিছবির সংখ্যাই বেশি থাকে। শুধু সংখ্যা নয়, দর্শকপ্রিয়তার দিক দিয়েও এগুলো এগিয়ে। গত তিন ঈদে মোশাররফ করিম নির্মাতা মারুফ মিঠুর নাটকগুলোতে অভিনয় করে ধারাবাহিকভাবে সফলতা পেয়েছেন। তার পরিচালনায় মোশাররফ অভিনীত ‘চাখোর’, ‘পানখোর’ ও ‘ঝালখোর’ নাটকগুলো ছিল ব্যাপক জনপ্রিয়। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে মোশাররফ করিম হচ্ছেন ‘সেই রকম ঘুষখোর’। চা, পান ও ঝাল খাওয়ার পর এবারের নাটকে তাকে ঘুষ খেতে দেখা যাবে। ২৯শে জুন গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণ শুরু হবে। এবারের কিস্তিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন রিচি সোলায়মান। এর আগের তিনটি কিস্তিতে অভিনয় করেছিলেন অর্ষা, নাদিয়া ও ভাবনা। নাটকটির চিত্রনাট্য লিখেছেন আশরাফুল চঞ্চল। আগামী ঈদে মোশাররফ করিমের ‘সেই রকম ঘুষখোর’ নাটকটি প্রচার হবে বাংলাভিশনের ঈদ অনুষ্ঠানমালায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার