মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় জানবেন যেভাবে

news-image

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ নাম্বার সেভ করা নেই। এজন্য ব্যস্ত সময়ে অপরিচিত কল এড়িয়ে যান অনেকেই।এ সমস্যার সমাধানের জন্যই গুগল প্লে স্টোরে রয়েছে কিছু মোবাইল ট্রাকিং অ্যাপ। এছাড়াও রয়েছে কিছু ওয়েবসাইট।এই অ্যাপ এবং সাইটগুলো আপনার মোবাইলে আসা অজানা নাম্বারটি ট্র্যাক করে সেটি কার নাম্বার তা জানিয়ে দিতে পারে।আজ আপনাকে জানাবো এমনই কিছু সাইট এবং অ্যাপ এর তথ্য।

১. TRUECALLER – এই অ্যাপটি মোবাইল ট্রাকিং অ্যাপ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি পাওয়া যাচ্ছে। অ্যাপটি মোবাইলে ফোন আসার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে সেটি কার নাম্বার, যদি সেই নাম্বারটা আপনার ফোনে সেভ করা না থাকে। অ্যাপটি মোবাইল অথবা ওয়াইফাই নেটওয়ার্ক এর মাধ্যমে ট্র্যাক করে। তাই আপনাকে সব সময় মোবাইলে ইন্টারনেট সংযোগ রাখতে হবে।

২. WhosCall – ট্রুকলার এর বিকল্প অ্যাপের মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয়। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যায়। এটির কার্যকারিতা ট্রুকলার এর মতোই। ২০১৯ সালে এই অ্যাপটি বাজারে আসে। এখনো পর্যন্ত প্রায় ৭০ মিলিয়ন ডাউনলোড হয়েছে। এই অ্যাপটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি ভুয়া কলকে ব্লক করে দিতে পারে।

৩. Find and Trace – এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট যে কোন নাম্বারের তথ্য বের করে দিতে পারে। শুধুমাত্র নাম্বার নয় অজানা গাড়ির নাম্বার, অজানা ল্যান্ডলাইনের নাম্বার, অজানা পিনকোড, এসটিডি ,আইএসডি কোড ইত্যাদিও খুঁজে বের করতে পারে। সাইটটিতে ঢুকে আপনার সেই মোবাইল নাম্বারটি প্রবেশ করিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি সেই মোবাইলের অনেক তথ্যই পেয়ে যাবেন। তবে এই ওয়েবসাইটটিতে আপনি কলারের নাম সব সময় খুঁজে নাও পেতে পারেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার