মোবাইল ইন্টারনেট চালু হবে কখন, জানা যাবে রোববার

news-image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর টানা পাঁচদিন সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল। গত ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ। ফলে ১৩ কোটি গ্রাহক মোবাইল ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, আগামীকাল রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হতে পারে। এ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকও ডাকা হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) মোবাইল অপারেটরগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী ও বিটিআরসি কর্মকর্তারা। সেখানে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিষয়টি জানিয়েছেন খোদ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক রয়েছে। সকাল ৯টায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মোবাইলের ফোরজি নেটওয়ার্ক রবি বা সোমবারের (২৮-২৯ জুলাই) মধ্যে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এর আগে শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পলক। পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করছে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। গত ২৩ জুলাই রাত থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেওয়া হয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে। পরে বৃহস্পতিবার রাত থেকে বাসা-বাড়িতেও ইন্টারনেট সেবা নিশ্চিত করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান