মোদীর সঙ্গে সোমবার ভার্চুয়াল বৈঠকে বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সোমবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাকিস্তানে ইমরান খান সরকারের পতন এবং শ্রীলঙ্কায় আর্থিক সঙ্কটের আবহে মোদী ও বাইডেনের এই ভার্চুয়াল বৈঠক হতে চলেছে।

ভারতের বিদেশ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে। এ ছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি-সহ গোটা বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে মতবিনিময় করবেন তারা। এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে ভারত ও আমেরিকার সম্পর্কে অবনতি হয়েছে। মস্কো-কিভ দ্বন্দ্বে নয়াদিল্লির অবস্থান নিয়ে বেশ কয়েক বার প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। সম্প্রতি রাশিয়ার সঙ্গে ভারতের তেল নিয়ে চুক্তিতেও অসন্তুষ্ট হয়েছে পশ্চিমা বিশ্ব। এ ছাড়াও শনিবার পাকিস্তানে গদিচ্যুত হয়েছেন ইমরান। শ্রীলঙ্কাতেও প্রবল অর্থনৈতিক সঙ্কটের জেরে চাপ বাড়ছে সরকারের উপর। এই প্রেক্ষাপটে আগামী দিনে দুই দেশের অবস্থান কী হবে, সোমবার মোদী-বাইডেনের বৈঠকে তা নিয়েই আলোচনা হতে পারে বলে এ খবর জানা গেছে। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান