মোংলায় ডুবে গেছে সারবোঝাই লাইটার জাহাজ, উদ্ধার ৮

news-image

মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরের বহিনোঙ্গর এলাকায় সার বোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজের ৮ কর্মচারী সাঁতরে পাশের জাহাজে উঠতে সক্ষম হয়।

জানা যায়,বন্দরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ভীটা অলিম্পিক (MV. VITA OLYMPIC) জাহাজ থেকে সার বোঝাই করে এমভি শাহাজালাল এক্সপ্রেস লাইটার জাহাজ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পণ্য খালাসের জন্য যশোরের নোয়াপাড়া উদ্দেশে রওনা দেয়। মোংলা বন্দরের বহিনোঙ্গর হাড়বাড়িয়া-৮ এলাকায় পৌঁছলে লাইটারের প্রোপেলারসেভ ভেঙে ইঞ্জিন রুমে পানি ঢুকতে থাকে। এ সময় লাইটারের ৮ কর্মচারী পাশে থাকা অন্য জাহাজে সাঁতরে আশ্রয় নেয়। কিছুক্ষণের মধ্যে লাইটারটি ডুবে যায়। খবর পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, লাইটার জাহাজ ডুবির ঘটনা তদন্তে বুধবার বন্দরের হারবার বিভাগ ওই এলাকা পরিদর্শন করবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে তিনি জানান।

এমভি ভিটা অলম্পিক বাণিজ্যিক জাহাজটি ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ মেট্রিক টন মিউরেট অব পটাশ সার নিয়ে মোংলা বন্দরের বহিনোঙ্গর সুন্দরিকোঠায় আসে। মঙ্গলবার ওই জাহাজটি বন্দরের বহিনোঙ্গর হাড়বাড়িয়া-৯ এ স্থানান্তর করা হয়।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান