‘মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষের মতো হওয়া?’

news-image

অনলাইন ডেস্ক : আর মাত্র কিছুদিনের অপেক্ষা। সামনে দুর্গাপুজো। পুজো অর্থাৎ উৎসব মানেই পেটপুজো ও সিনেমা দেখা। সেই মতো প্রতিবছরই পুজো উপলক্ষে মুক্তি পায় একাধিক ছবি। এ বছরও অন্যথা হচ্ছে না। মুক্তি পেতে চলেছে একাধিক ছবি। তার মধ্যে অন্যতম পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘বৌদি ক্যান্টিন’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী।

আজ শনিবার এলো ছবির টিজার। টিজার পোস্ট করে পরিচালক পরমব্রত লিখলেন, ‘এবার পুজোয় পেটপুজো করতে বৌদি ক্যান্টিনে যাওয়া মাস্ট! ডায়েট ভুলে কবজি ডুবিয়ে ভুরিভোজ করা যাক!’

টিজারেই উঠে এসেছে এক ছাপোষা মধ্যবিত্ত পরিবারের মেয়ের স্বপ্নপূরণের গল্প।

ছবির মুখ্য চরিত্র শুভশ্রী, যে পেশায় শিক্ষিকা হলেও রান্না করতে ভালোবাসেন। তার হাতের জাদুতে মজে পরিবার থেকে শুরু করে তার স্বামীর অফিসের সহকর্মীরা। তিনি রান্নাকেই নিজের পেশা করতে চান আর সেই ইচ্ছেকে বাস্তবের রূপ দিতে তৈরি করেন এক ক্যান্টিন। এই গল্পের আড়ালেই রয়েছে স্বামী-স্ত্রীর মান-অভিমানের কাহিনি, রয়েছে পুরুষশাসিত সমাজে এক মেয়ের নিজের পরিচয় তৈরি করার সংগ্রাম।

‘মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষের মতো হওয়া?’ শুভশ্রীর মুখে এই সংলাপ এর মধ্যেই মনে ধরেছে নেটপাড়ার।

বৌদি ক্যান্টিন ছবির অনুপ্রেরণা কলকাতার মেয়ে শেফ আসমা খান। কলকাতা থেকে কয়েকহাজার কিলোমিটার দূরে লন্ডনে সে এখন একাধিক রেস্তোরাঁর মালিক। সেই চরিত্রের অনুপ্রেরণাতেই তৈরি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার স্বামীর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, শাশুড়ির চরিত্রে অভিনয় করবেন অনুসূয়া মজুমদার। এ ছাড়াও এ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

বৌদি ক্যান্টিন-এর গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে। পুজোয় মুক্তি পেতে চলেছে ‘বৌদি ক্যান্টিন’। সূত্র : জিনিউজ

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার