মেয়েদের গুরুত্বপূর্ণ ফ্যাশনেবল টিপস

news-image

তিটি মেয়েই চায় নিজেকে ফ্যাশনেবল করে উপস্থাপন করতে। ক্যম্পাস, অফিস কিংবা বন্ধুদের আড্ডায় নিজেকে ধরতে চায় একটু আলাদাভাবে। অনেকে আবার নিজস্ব স্টাইল মেনে চলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই নিজেকে ফ্যাশনেবল রাখতে চলুন জেনে নেই গুরুত্বপূর্ণ কিছু ফ্যাশন টিপস, যা আপনাকে করে তুলবে অন্যদের থেকে আলাদা এবং ফ্যাশনেবল।

সবসময় সাধারণ থাকার চেষ্টা করুন। নিজেকে যতো সাধারণভাবে উপস্থাপন করবেন ততোই আপনাকে দেখতে সাবলীল লাগবে।

পোশাকে আনুন ভিন্নতা এবং নতুনত্ব। আপনি যদি সবসময় একই স্টাইলের পোশাক পরতে পছন্দ করেন, তাহলে তার মধ্য থেকেই একটু ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করুন। এতে করে আপনি নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে পারবেন। এমনকি আপনার নিজেরও একঘেয়েমি দূর হবে।

চলতি ফ্যাশনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। যখন যেই ফ্যাশন চলছে তখন নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারেন। এতে করে সময়ের সাথে সাথে আপনি নানান রকম ফ্যাশনের মাধ্যমে নিজেকে সুন্দর এবং ভিন্নভাবে উপস্থাপন করতে পারবেন।

মেকআপ একটি গুরুত্বপূর্ণ বিষয় ফ্যাশনের ক্ষেত্রে। ড্রেসের সাথে মানানসই মেকআপ করে নিতে পারেন। তবে সারাদিনের জন্য যতোটা সিম্পল মেকআপ করবেন ততোই ভালো। এতে করে আপনাকে আরও বেশি ফ্যাশনেবল লাগবে।

নিজেকে আরও ফ্যাশনেবল এবং স্টাইলিশভাবে উপস্থাপন করার জন্য ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা, ঘড়ি এবং জুয়েলারি পরতে পারেন। তবে পার্টির অনুষ্ঠান ছাড়া হালকা জুয়েলারি ব্যবহার করাই ভালো। এতে করে দেখতে সুন্দর এবং স্ম্যার্ট লাগবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান