মেহজাবীনের নতুন বন্ধু

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার বন্ধুর নাম ওউম। তবে সে মানুষ নয়, একটি ডলফিন। মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান’র সৈকততে সেই বন্ধুর সঙ্গে দেখা করেন মেহজাবীন। আর সেই ছবি তিনি প্রকাশ করেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন- আমার বন্ধু ওউম-এর সঙ্গে পরিচিত হও।

‘নতুন বন্ধু’র সঙ্গে মেহজাবীন চৌধুরীে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ছবিগুলোতে দেখা যায়, ডলফিন মেহজাবীনের গাল ছুঁয়ে দিয়েছে। মেহজাবীনও ডলফিনকে আদর করে ঠোঁট ছুঁয়ে দেন। ক্যানকানের ডলফিন পার্কের তোলা সেসময়ের চমৎকার কয়েকটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। এসব ছবি দেখে নেটিজেনদের চোখও জুড়িয়ে যাচ্ছে। যার প্রমাণ মেলে মন্তব্য ঘরে।

জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন মেহজাবীন চৌধুরী। পরপর সেখান থেকে অবকাশ যাপনের জন্য তিনি যান মেক্সিকোতে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান