মেসি-নেইমার গোল পেলেও ‘নায়ক’ এমবাপে

news-image

ক্রীড়া ডেস্ক : মেসি-নেইমারকে পেছনে ফেলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জয়ের নায়ক হচ্ছেন কিলিয়ান এমবাপে! রোববার রাতে তেমনটাই দেখা গেল। নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে লরিয়েঁকের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে ফরাসি ক্লাব পিএসজি। ম্যাচে গোল পেয়েছেন দুই তারকা নেইমার ও মেসি। তবে ম্যাচের সেরা এমবাপে।

ছুটির এই রাতটা এমবাপেরই। ম্যাচে নিজে করেছেন দুই গোল। আবার নেইমারও করেন দুটি গোল। আর দুটি গোলের সঙ্গে দুটির উৎস তৈরি করে দেন এমবাপে। এবারের লিগ ওয়ানে ১৬ ম্যাচে নেইমারের গোল সাতটি। আর ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির অর্জন ৬৮ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট কম নিয়ে এরপরই মার্সেই। সহজেই অনুমেয় লিগে দাপট মেসির দলেরই।

নিজেদের মাঠে খেলার ১২তম মিনিটে মেসি-এমবাপে-নেইমার কম্বিনেশনে নিশানা খুঁজে নেয় পিএসজি। তারপর ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বিরতির পর আশরাফ হাকিমির ব্যাক পাস থেকে গোল করেন লরিয়েঁকের মোফি। তবে ৬৭তম মিনিটে এমবাপে ফের গোল বাড়িয়ে নেন। ৭৩তম মিনিটে এমবাপের পাস থেকে বল পেয়ে দলকে আরও এগিয়ে দেন আর্জেন্টাইন প্লেমেকার মেসি।

একেবারে শেষ মিনিটে এসে আবারও গোলের দেখা পান পিএসজি ব্রাজিলিয়ান তারকা নেইমার। অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে জায়ান্টরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান