মেসির বিপক্ষে কিছুই করার ছিল না: ক্রোয়েশিয়ার কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গোলপোস্টের পাশ থেকে জুলিয়ান আলভারেজকে যে নিখুঁত পাসে গোল করালেন লিওনেল মেসি, তা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। এই গোলের পর মেসিকে প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

তিনি বলেন, দুর্দান্ত এই মেসির বিপক্ষে আমাদের কিছুই করার ছিল না। এই ম্যাচে মেসি নিজের সেরা পারফরম্যান্স করেছেন।

তিনি আরও বলেন ‘সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে বিপজ্জনক ছিল এবং তার সেই সামর্থ্য আছে। তার টেকনিক আছে এবং উচ্চ পর্যায়ের খেলা খেলেছে। এটাই সত্যিকারের মেসি যাকে আমরা দেখার আশা করি। আজ তাদের মাঝমাঠে চারজন মিডফিল্ডার ছিল এবং আমরা আগ্রাসী খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু মেসি যখনই দৌড়ায় পার্থক্য তৈরি করে, তৃতীয় গোলে সে যেটা করলো।’

পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। একটি গোল ও একটি অ্যাসিস্টে আবারও ম্যাচসেরা হয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। কাতারে ছয় ম্যাচে করেছেন ৫ গোল মেসি। আর্জেন্টিনার সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে। জীবনের একমাত্র আক্ষেপ বিশ্বকাপ ট্রফি থেকে আর একটি জয় দূরে মেসি।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ এখনই শেষ হয়ে যায়নি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা আগামী শনিবার। দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দল ফ্রান্স কিংবা মরক্কোর মুখোমুখি হবে তারা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান