মেসির ডিনার করা দেখতে উপচে পড়া ভিড়!

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। ক্লাব থেকে ছুটি নিয়ে মন খুলে বিশ্বকাপ উদযাপন করেছেন। এরই মধ্যে যা তিন মাস পেরিয়ে গেছে। এরপর আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনায় ফিরেছেন লিও। তবে তাকে নিয়ে আর্জেন্টাইন ভক্তদের উন্মদনা কমেনি।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে প্রীতি ম্যাচ খেলতে পানামার মুখোমুখি হবে মেসিদের আর্জেন্টিনা। ওই ম্যাচ খেলার জন্য দেশে ফিরেছেন লিও। তাকে দুর্বৃত্তরা হত্যার হুমকি দেওয়ায় আর্জেন্টিনায় নাও আসতে পারেন বলে খবর বেরিয়েছিল।

ওই সব শঙ্কা উড়িয়ে মেসি ঘরে ফিরেছেন। স্থানীয় সময় সোমবার তিনি এক বিখ্যাত রেস্টুরেন্টে নৈশ্য ভোজের জন্য যান। ওই খবর ছড়িয়ে পড়তেই রেস্টুরেন্টের বাইরে ভক্তদের ভিড় লেগে যায়। যে ভিড় ঠেলে মেসির পক্ষে বের হওয়া ছিল অসম্ভব। পরে বিশেষ ব্যবস্থায় এক পাশ দিয়ে গাড়িতে করে তাকে সেখান থেকে বের করা হয়।

শুধু মেসি নয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় এমি মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজদের নিয়েও ভক্তদের বাড়তি উন্মাদনা ছিল। শুক্রবার বুয়েন্স এইরেসে পানামার বিপক্ষে ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০১৬ সালের জুনে পানামার বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল মেসির আর্জেন্টিনা। ওই ম্যাচে লিও হ্যাটট্রিক করেছিলেন। এবারও দুই কীর্তির সামনে দাঁড়িয়ে পিএসজি তারকা মেসি। জোড়া গোল করতে আর্জেন্টিনার প্রথম ফুটবলার হিসেবে শততম গোল পূর্ণ হবে তার। এক গোল করলে সব প্রতিযোগিতা মিলিয়ে আটশ’ গোলের কীর্তি গড়বেন তিনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার