‘মেসিকে আটকানোর ফর্মূলা খুঁজে পাইনি’

news-image

স্পোর্টস ডেস্ক।। ইভান রাকিটিচ সুইজারল্যান্ডে জন্ম গ্রহণ করলেও তার পিতৃভূমি ক্রোয়েশিয়াকেই বেছে নিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে। সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাকিটিচ তাদের দলের প্রস্তুতি, গ্রুপ প্রতিপক্ষ এবং নিজেদের সম্ভাবনা আর বিশ্বকাপের অন্য ফেভারিটদের নিয়ে কথা বলেছেন। এছাড়াও বিশেষ করে আর্জেন্টিনার অন্যতম তারকা খেলোয়ার লিওনেল মেসিকে কিভাবে সামাল দেবেন এ নিয়েও কথা হয় সাক্ষাৎকারে।

এবারের রাশিয়া বিশ্বকাপে রাকিটিচদের দল ক্রোয়েশিয়ার খেলবে একই গ্রুপের লিওনেল মেসির আর্জেন্টিনা, আইসল্যান্ড এবং আফ্রিকার দেশ নাইজেরিয়ার বিপক্ষে।

বিশ্বকাপের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে রাকিটিচ বলেন, রাশিয়া বিশ্বকাপের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। দলের সবাই দারুণ কিছু করার জন্য প্রত্যয়ী। আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি। আমাদের খেলোয়াড়রাও উচ্চমানসম্পন্ন। বিশ্বের সেরা ক্লাবগুলোর খেলোয়াড় আছে কয়েকজন। বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিযোগিতা করার মতো অভিজ্ঞতা ভালোমতোই আছে।

মেসিকে আটকাবেন কিভাবে এই প্রশ্নের উত্তরে রাকিটিচ বলেন, মেসিকে কীভাবে আটকাতে হবে তার ফর্মুলা এখন পর্যন্ত কেউই খুঁজে পায়নি। দালিচ পাননি, আমি পাইনি; কেউই পায়নি। (বার্সেলোনায়) আমরা যেটা করি, সেটা হচ্ছে ওর খেলাটা উপভোগ করা। আমরা নিজেদের সেরার সঙ্গে মিলিয়ে পরিমাপ করি। আর সেরার মুখোমুখি হওয়ার সুযোগও দারুণ ব্যাপার।

তিনি আরোও বলেন, আর্জেন্টিনা ম্যাচে মেসিকে আটকানো কঠিন হবে। নাইজেরিয়া, আইসল্যান্ডও সহজ হবে না। আমাদের চেষ্টা থাকবে মেসির থেকে যেন এগিয়ে থাকতে পারি। তবে সে জানে অন্যরা তার বিপক্ষে নিজেদের সেরাটা খেলবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার