মেলিন্ডাকেই ফের বিয়ে করতে চান বিল গেটস!

news-image

অনলাইন ডেস্ক : মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস যদি আবারও বিয়ে করেন তবে তিনি স্ত্রী হিসেবে মেলিন্ডাকেই বেছে নেবেন। রোববার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেছেন, তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন ছিল দুর্দান্ত এবং আবারও যদি বিয়ে করতে হয় তবে তিনি মেলিন্ডাকেই বেছে নেবেন।

সানডে টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে, বিল গেটস বিগত দুই বছরকে ‘বেশ নাটকীয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে বলেছেন, কোভিড-১৯ মহামারি, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের এবং তাঁর সন্তানদের চলে যাওয়া বিগত দুই বছরের সবচেয়ে ‘অদ্ভুত বিষয়’। বিল গেটস তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক এবং বিয়ে বিচ্ছেদের তিনি কেমন অনুভব করছেন সে সম্পর্কে খোলামেলা কথা বলেছেন সাক্ষাৎকারে।

বিল গেটস বলেছেন, প্রত্যেকটি বিয়েই ‘একটি পরিবর্তনের মধ্য দিয়ে যায়’। বিশেষ করে যখন সন্তানেরা বড় হয়ে পরিবার ছেড়ে চলে যায়। বিল গেটস তাঁর জীবনে বিচ্ছেদকেই সেই পরিবর্তন বলে আখ্যা দিয়েছেন। বিয়ে শেষ পর্যন্ত না টিকলেও বিল গেটসের চোখে তাদের বিয়ে একটি ‘মহান বন্ধন’ ছিল।

মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে তিনি আবার বিয়ে করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, ‘আমি আবার বিয়ে করলে মেলিন্ডাকেই করব। তবে ভবিষ্যতে আমার এমন কোনো পরিকল্পনা নেই।’

কেন তাদের বিয়ে বিচ্ছেদ হয়েছিল এমন প্রশ্নের জবাবে বিল গেটস বেশ স্বাভাবিকভাবেই বলেন, বিয়ে এত জটিল যে এর মধ্যে কারণ অনুসন্ধান করা যৌক্তিক নয়।

এর আগে, প্রায় ৩০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টেনে এই দম্পতি ২০২১ সালের মে মাসে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান