মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার তারকা দম্পতি রাজ-শুভশ্রী। ছেলে ইউভানের জন্মের অল্প সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন। এদিকে গত বছরের ৩০ নভেম্বর শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ভক্তদের জানিয়েছিলেন। কিন্তু মেয়ে ইয়ালিনিকে লাইমলাইট থেকে দূরেই রেখেছিলেন।

তবে শুক্রবার (১৭ মে) ইনস্টাগ্রামে শুভশ্রী দুই সন্তানের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘সকালের কথারা।’ সেখানে দেখা যাচ্ছে জানালার পাশে বসে বোনের সঙ্গে গল্প করছে ইউভান। পাশে রাখা আছে অনেক সফট টয়।

ছোট্ট ইয়ালিনির মাথায় একটা দুইটি নয়, চারটি ঝুঁটি বেঁধে বসে আছে বাবা রাজের কোলে। আর বোনকে গল্প বলে শোনাচ্ছে ইউভান। এই মনোমুগ্ধকর মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।

মেয়ের জন্মের ছয় মাস বয়স হতে চলেছে তবুও ইয়ালিনির মুখ দেখাননি এ তারকা দম্পতি। দেবলীনা কুমার নামে একজন লিখেছেন, ওমা কী মিষ্টি। কী সুন্দর গল্প শুনছে ওর মুখ দেখাও না কেন। আবার কেউ বলছেন, ‘চুলের স্টাইলটা খুব ইউনিক তো…।’

উল্লেখ্য, রাজ চক্রবর্তীর পরিচালনায় বাবলি ছবিতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। এছাড়াও এতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়।

রাজ চক্রবর্তীর আরও একটি ছবিতে উকিলের চরিত্রে থাকবেন শুভশ্রী। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীকে। পাশাপাশি শুভশ্রী দেবালয় ভট্টাচার্যের ভৌতিক ছবি আলেয়াতে কাজ করবেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার