মেয়র লিটনের পা ছুঁয়ে দোয়া নিলেন মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : রাজনীতির মাঠে আটঘাট বেঁধে নেমেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার হয়ে মনোনয়ন সংগ্রহ করার পর থেকেই ব্যস্ত আছেন তিনি। দেখা করছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে। গতকাল শুক্রবার তিনি দেখা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে। এসময় মাহি ও তার স্বামী গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব সিটি মেয়রের পা ছুঁয়ে দোয়া নেন।

এরপর এই নায়িকা দেখা করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে। এই সাক্ষাতের সময়ও সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব।

মাহি জানান, সবার দোয়া নিয়ে এগিয়ে যাওয়ার জন্যই সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছি।

এদিকে, উপ-নির্বাচনে মনোনয়ন নেওয়ার আগ থেকেই মাহি গণসংযোগ শুরু করেছেন। গেল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়েছেন তিনি। তার আগের দিন, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন ও নাচোল পৌরসভার বিভিন্ন এলাকায় যান এই চিত্রনায়িকা।

এরপর বৃহস্পতিবার ৩টায় ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের জন্য মনোনয়ন কিনেন মাহি।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। সেখানে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান