মেধা নয়, রূপের জন্য!

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউডের এ সময়ের প্রথম সারির কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করলে শুরুর দিকেই আসবে ক্যাটরিনা কাইফের নাম। সালমান খানের সঙ্গে ‘এক থা টাইগার’, শাহরুখ খানের সঙ্গে ‘যব তক হ্যায় জান’, আমির খানের সঙ্গে ‘ধুম ৩ ’, হৃতিক রোশনের সঙ্গে ‘ব্যাং ব্যাং’সহ বহু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন ব্রিটিশ-ইন্ডিয়ান এ মডেল ও অভিনেত্রী। এত এত সাফল্য পেলেও তিনি নাকি মেধার জোরে নয়, স্রেফ রূপের জন্যই ভালো ভালো ছবিতে কাজের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন ‘কুইন’ অভিনেত্রী কঙ্গনা রানাউত। 

‘বুম’ ছবির মাধ্যমে ২০০২ সালে বলিউডে যাত্রা শুরু করেন ক্যাটরিনা কাইফ। কিন্তু শুরুর দিকে সাফল্যের মুখ দেখতে ব্যর্থ হন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় এ তারকা অভিনেত্রী। হিন্দি ভাষায় পারদর্শিতা না থাকায় তাঁকে ছবিতে নিতে রাজি হচ্ছিলেন না বলিউডের নির্মাতারা। তাঁদের ধারণা ছিল, ক্যাটের ভাঙা ভাঙা হিন্দি উচ্চারণে সংলাপ শুনে দর্শকেরা বিরক্ত হবেন। 

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার সেই সংগ্রামের দিনে ক্যাটরিনার পাশে দাঁড়ান বলিউডের প্রভাবশালী তারকা অভিনেতা ও প্রযোজক সালমান খান। নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ক্যাটকে বলিউডে কাজের সুযোগ করে দেন খান সাহেব। কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দেওয়ার পর ক্যাটকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হন নির্মাতারা। এরপর আর ক্যাটকে পেছন ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। হিন্দি ভাষা বলার ক্ষেত্রে উন্নতি হলেও এখনো পুরোপুরি তা রপ্ত করতে পারেননি। তারপরও একের পর এক বড় কলেবরের ছবিতে বাঘা বাঘা সব অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। 

সম্প্রতি ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবির সহ-অভিনেতা মাধবানের সঙ্গে জুম টিভিতে একটি সাক্ষাৎকার দেন কঙ্গনা। কথা বলার একপর্যায়ে তিনি ক্যাটরিনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। অবশ্য সরাসরি ক্যাটের নাম উল্লেখ করেননি তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে বলিউডলাইফ ডটকম। 

সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, বলিউডে এমন অভিনেত্রীও আছেন যিনি ঠিকমতো হিন্দিতে কথা বলতে না পারলেও ভালো ছবিতে কাজের সুযোগ পাচ্ছেন। অন্যান্য প্রতিভাবান অভিনেত্রীদের সুযোগ না দিয়ে প্রযোজকেরা তাঁদের ছবিতে তাঁকে চুক্তিবদ্ধ করাচ্ছেন। এর একমাত্র কারণ হলো, তিনি রূপবতী ও আকর্ষণীয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার