মেডিকেলে ভর্তি : পরীক্ষা শুরুর ১০ মিনিট পর হলে প্রবেশ নয়

news-image

মেডিকেল কলেজে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ সব ধরনের অনিয়ম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এজন্য পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের আগেই হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কাউকে কোনোভাবেই হলে প্রবেশ করতে দেয়া হবে না।

সোমবার জাগো নিউজের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আবদুর রশীদ এ তথ্য জানান।

ভর্তিচ্ছুদের আধাঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, এ বছর পরীক্ষা শুরুর ১০ মিনিট পর কাউকে হলে প্রবেশ করতে দেয়া হবে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্তের বরাত দিয়ে তিনি আরও জানান, বিগত বছরের মতো এবারও মোবাইল, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।

তিনি প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করার উপদেশ দেন।

উল্লেখ্য, আগামী শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীসহ সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বর্তমানে দেশে মোট ১০০টি (সরকারি ৩১টি, বেসরকারি ৬৯টি) মেডিকেল কলেজ রয়েছে। এগুলোতে মোট আসন সংখ্যা নয় হাজার ৫৬৮। এর মধ্যে সরকারি মেডিকেলে তিন হাজার ৩১৮ এবং বেসরকারিতে ছয় হাজার ২৫০টি আসন রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৮২ হাজারের বেশি শিক্ষার্থী।

এদিকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) সিরাজুল ইসলাম সোমবার সকালে মহাখালী স্বাস্থ্য অধিদফতর পরিদর্শন করেন। সেখানে ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার