মেডিকেলে ভর্তির যোগ্য ৪১ হাজার শিক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : এ বছর এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম ৪০ নম্বর পেয়েছেন ৪১ হাজার ১৩২ জন ছাত্রছাত্রী। সরকারি ও বেসরকারি মেডিকেলে ভর্তি হতে পারবেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় ফল সোমবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র এ কথা জানিয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ৯০–এর বেশি নম্বর পেয়েছেন দুজন শিক্ষার্থী। মেধাতালিকায় সর্বশেষ নম্বর ৭০ দশমিক ৫।

দেশের ৩১টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৩ হাজার ৩১৮টি। ১৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই কলেজগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। এরপর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু হবে। দেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজের মোট আসন ৬ হাজার ২২৫টি।

গত শুক্রবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮২ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এবারই প্রথম দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫ নম্বর কাটা যাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার