মেঘনায় ট্রলারডুবি, নারী-শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার

news-image

ডেস্ক রির্পোট : মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নারী ও  শিশুসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়,  যাত্রীবাহী একটি ট্রলার কলাতলী থেকে মনপুরায় আসছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এতে থাকা প্রায় অর্ধশতাধিক যাত্রীর মধ্যে কয়েকজন সাঁতরে তীরে ওঠে। এ সময় পাঁচ শিশু ও তিন নারীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।   

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এতথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও নিখোঁজ থাকতে পারে। উদ্ধারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার