মেগানের অতিথি দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : মেগান মার্কেলের নতুন পডকাস্ট শো ‘আর্কিটাইপস’-এ অতিথি হিসেবে থাকছেন দীপিকা পাড়ুকোন। দীপিকা ছাড়া এতে আরও থাকবেন সেরেনা উইলিয়ামস ও মারায়া ক্যারি। মেগান এই তিন তারকার সঙ্গে কথা বলবেন, সমাজে নারীদের যে ধরনের দ্বিচারিতার সম্মুখীন হতে হয়, তা নিয়ে। সম্প্রতি এর একটি টিজার প্রকাশ করেছেন মেগান। তা নিয়ে উচ্ছ্বসিত দীপিকার ভক্তরা। এই শোতে উঠে আসবে মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

মেগান ও দীপিকা দুজনেই মানসিক স্বাস্থ্য নিয়ে সরব। মানসিক স্বাস্থ্য নিয়ে দেশ-বিদেশে নানা ধরনের কাজ করেন দীপিকা। নিজের মানসিক স্বাস্থ্য নিয়েও একাধিকবার কথা বলেছেন তিনি। সেটা সম্পর্কের বিচ্ছেদ হোক বা ক্যারিয়ারে ওঠানামার গল্প হোক, অকপটে কথা বলেছেন দীপিকা। জানিয়েছিলেন, করোনা-পরবর্তী সময়ে তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন। পুরোপুরি সেরে উঠতে সময় লেগেছিল প্রায় দুই মাস। এই সময়টা তিনি কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতেই কাটিয়েছেন।

দীপিকার হাতে এখন একাধিক বড় বাজেটের বলিউড সিনেমা। এরই মাঝে এসেছে লোভনীয় প্রস্তাব। যশরাজ ফিল্মস তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’ নিয়ে নতুন নতুন পরিকল্পনা সাজাচ্ছে। এবার এই সিনেমায় থাকবে নারী খলনায়ক। আর এর জন্য নির্মাতাদের পছন্দ দীপিকা পাড়ুকোন। নতুন রূপে দীপিকাকে পর্দায় আনতে চায় তারা। নতুন এই চ্যালেঞ্জ নিতে অভিনেত্রী নিজেও বেশ আগ্রহী। কিন্তু তিনি এখন বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। তাই শুটিং শিডিউল মিলিয়ে দেখছেন। শিডিউল মেলাতে পারলেই ‘ধুম ফোর’ সিনেমায় চুক্তিবদ্ধ হবেন দীপিকা।

এছাড়া দীপিকাকে দেখা যাবে শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ সিনেমায়। নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ সিনেমায় প্রথমবার এই নায়িকা হৃতিক রোশনের বিপরীতে থাকছেন। আর মধু মন্টেনার ‘রামায়ণ’ সিনেমায় দীপিকাকে দেখা যাবে মহেশ বাবুর বিপরীতে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার