মেক্সিকোয় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে রাজধানী মেক্সিকো সিটির ভবনগুলোও কেঁপে ওঠে। খবর রয়টার্সের
খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানিয়েছে। এটি সের মার্কোস, গুয়েরেরো থেকে ২৩ মাইল (৩৭ কিলোমিটার) উত্তর-পশ্চিমে আঘাত হানে। একই সূত্রের বরাত দিয়ে চায়না ডেইলি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।

ভূমিকম্প আঘাত হানার পর বেশিরভাগ মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের ঘটনা সম্পর্কে এখনো জানা যায়নি। তবে এতে বড় ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার