মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়েরেরোর পর্যটন শহর অ্যাকাপুলকোতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গুয়েরেরোর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার একটি দোকানের পার্কিং লটে নিজের গাড়িতে ওঠার সময় সাংবাদিক নেলসন মাতুসকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে মেক্সিকোতে দুইজন সাংবাদিক হত্যার শিকার হলেন।

দেশটির প্রসিকিউটররা জানান, সাংবাদিক নেলসন মাতুস হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন তারা।

নেলসন মাতুস মেক্সিকোর আঞ্চলিক সংবাদ মাধ্যম ‘লো রিয়াল ডি গুয়েরেরো’র পরিচালক ছিলেন।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর মেক্সিকো প্রতিনিধি বালবিনা ফ্লোরেস এএফপিকে বলেন, নেলসন মাতুস ১৫ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে গত ৮ জুলাই মেক্সিকোর শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘লা জর্নাডা’র সাংবাদিক লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’-এর তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে এ পর্যন্ত মেক্সিকোতে ১৫০ জনের বেশি সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, যাদের বেশিরভাগই দেশটির শক্তিশালী মাদকের নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্তদের হামলায় প্রাণ হারান।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার