মেকআপে চোখ বড় দেখানোর উপায়

2015_12_26_09_53_09_ZuICKOabToK4gx6LWu4xI14TuopE41_originalডাগর ডাগর চোখ যেন তার ফোটা পদ্ম ফুল…। কে না চাই নিজেকে একটু বিশেষ বিশেষণের অধিকারী ভাবতে? অপরের নজর কাড়তেও এই গুণ বেশ কার্যকরী। কিন্তু আপনার চোখ অপেক্ষাকৃত ছোট আকৃতির। তাই বলে আপনার মনের লুকানো বাসনা তো অপূর্ণ রাখা যায় না। মেকআপের সামান্য কারুকাজেও ছোট চোখকে বড় দেখানো যেতে পারে। চটপট শিখে নেয়া যাক উপায়টি…

হাইলাইটার ব্যবহার

চোখের আকৃতি বড় দেখানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে হাইলাইটার পেন্সিল ব্যবহার করা। চোখের নিচের কোলে, ভ্রুর উঁচু স্থানের হাড়ের উপর এবং চোখের ভেতরের কোণ থেকে চোখের পাতার অর্ধেকটা অংশ জুড়ে ভালো করে হাইলাইটার দিতে হবে। এবার একটি ব্রাশের মাধ্যমে ভালো করে ব্লেন্ড করে নিন। এতে করে চোখের আকৃতিতে পরিবর্তন আসে।

পুরো চোখে আইলাইনার নয়

যাদের চোখের আকৃতি একটু ছোট তারা পুরো চোখে আইলাইনার ব্যবহার করবেন না। বিশেষ করে ভেতরের কোণে তো নয়ই। এতে চোখের আঁকার ছোট হয়ে আসে। উপরের পাতায় মোটা করে লাইনার টানুন। নিচের পাতায় ভেতরের কোণে লাইনার না দেয়া ভালো। চোখের পাপড়ির ঠিক নিচের দিকে লাইনার দিন মাঝামাঝি পর্যন্ত। এতে করে চোখ অনেকটা বড় দেখাবে।

সাদা কাজল ও হোয়াইট বেস আইশেড

চোখের নিচের পাতার ভেতরের কোণে সাদা কাজল দিন। এতে করে চোখ অনেকটা খোলা ও বড় দেখাবে। এছাড়াও চোখের ভেতরের কোণে সাদা এবং হালকা রঙের আইশেড দিলে চোখের আকার বড় হয়।

চোখের পাপড়ি

চোখের পাপড়ি কার্ল করে নিলে চোখের আঁকার আপনা আপনিই বড় দেখায়। এটি সবচেয়ে সহজ উপায় চোখ বড় দেখানোর। আইল্যাশ কার্লার গরম করে চোখের পাপড়ি কার্ল করে নিতে পারেন। একটি সাধারণ চামচ হালকা গরম করে চাপ দিয়েও এটি করতে পারেন। কার্ল করার পর চোখে ভালো করে মাশকারা ব্যবহার করুন।

চোখের সমস্যা দূর

চোখের নিচে ফোলাভাব বা ডার্কসার্কেল থাকলে চোখ ছোট দেখায়। তাই মেকআপ করার আগে এই সমস্যাগুলো দূর করার চেষ্টা করুন। ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চোখে ব্যবহার করলে ফোলাভাব ও ডার্ক সার্কেলের সমস্যা দূর করে নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার