মৃত্যুর ১ বছর আগে বনির সঙ্গে তিন মাস কথা বলেননি শ্রীদেবী!

news-image

অনলাইন ডেস্ক : ২০১৮ সালেই হঠাৎই মারা যান ভারতীয় সিনেমার প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর। দুবাইয়ের আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন। সেখানে পাঁচতারা হোটেলর বাথটবে মারা যান তিনি। অভিনেত্রীর মৃত্যুর পর নানা জল্পনা হয়েছে। পরিস্থিতি এমন হয়, একাংশ আঙুল তোলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুররে দিকে। যদিও শ্রীদেবী ও বনি কাপুর ‘বি’-টাউনের অন্যতম পাওয়ার কাপল বলেই পরিচিত ছিলেন। অর্জুন কাপুরের মাকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীর সঙ্গে সংসার পাতেন বনি। তবে জানেন কি মৃত্যুর এক বছর আগে স্বামীর সঙ্গে তিন মাসের জন্য কথা বলা বন্ধ করে দিয়েছিলেন শ্রীদেবী।

আসলে মৃত্যুর ঠিক একবছর আগে শ্রীদেবী ২০১৭ সালে ‘মম’ ছবিটি মুক্তি পায়। ২০১৭ সালে ‘মম’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে শ্রীদেবী বলেন, ‘তিন মাস ধরে বনি জির সঙ্গে কথা বলিনি। সকালে তাকে শুধু গুড মর্নিং বলতাম, প্যাক আপের পরে গুড নাইট লিখতাম- এটুকুই কথা। ব্যাস এতটুকুই কথাবার্তা হতো আমাদের মধ্যে।’

শ্রীদেবী বলেন, ‘আমি পরিচালকের অভিনেতা। আমার পরিচালক বলেছিলেন এভাবে প্রস্তুতি নিতে। নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিলাম। আমি তার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছি এবং তিনি দুর্দান্ত কাজ করেছেন।’

শ্রীদেবীর ‘ষোলা সাওয়ান’ দেখার পরই বনি কাপুর ঠিক করেন তিনি তার প্রোডাকশন হাউসে মিস্টার ইন্ডিয়া সিনেমায় তাকে কাস্টিং করবেন। কিন্তু সেই সময় অভিনেত্রীর সব কিছু দেখাশোনা করতেন তার মা। সেই সময় অভিনেত্রীর মাকে ইমপ্রেস করতে ব্যস্ত হয়ে পড়েন বনি কাপুর। ১৯৯৬ সালে বনি আর শ্রীদেবী সাত পাঁকে বাঁধা পড়েন। তাদের দুই কন্যা- জাহ্নবী আর খুশি। শিশুশিল্পী হিসেবে বলিউডে তার অভিষেক হয় ১৯৭৫ সালে ‘জুলি’ ছবিতে। মাত্র ১৩ বছর বয়সে সুপারস্টার রজনীকান্তের মায়ের চরিত্রে অভিনয় দিয়েই চলচ্চিত্র জগতে পা রাখেন শ্রীদেবী। তারপর আর তাকে পেছনে ফিরে দেখতে হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান