মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি, বিজেপির মুখপাত্র ‘বহিষ্কার’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মার পদ স্থগিত এবং তার সহকর্মী নভীন কুমারকে বহিষ্কার করা হয়েছে। গত সপ্তাহে হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে নভীন কুমার ও নূপুর শর্মার অশালীন মন্তব্য করে ধর্মীয় সহিংসতা উস্কিয়ে দেন বলে অভিযোগ ওঠে। এরপরই তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিল বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এক বিবৃতিতে নুপুর শর্মা ও নভীন কুমারকে বহিষ্কারের কথা জানিয়েছে বিজেপি। বিবৃতিতে বিজেপি বলেছে, যে কোনো ধর্মীয় ব্যক্তির অবমাননা তীব্র নিন্দার। ভারতের কয়েক হাজার বছরের ইতিহাস হলো, এখানে সব ধর্ম প্রস্ফুটিত ও বিকশিত হয়। । ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সব ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানের চোখে দেখে। যে কোনো ধর্মের ধর্মীয় ব্যক্তিদের নিয়ে কটূক্তি করাকে বিজেপি তীব্র নিন্দা জানায়।

বিজেপি আরও বলেছে, যদি কেউ কারও ধর্মীয় অনুভূতি নিয়ে অপমানসূচক কথা বলে সেটি বিজেপি কোনভাবেই সমর্থন করে না। বরং তাদের বিরুদ্ধে দলটি। বিজেপি এ ধরনের মানুষ বা তাদের দর্শনকে প্রচার করে না।ভারতীয় সংবিধান প্রত্যেক নাগরিককে তাদের নিজস্ব ধর্ম পালন করার অধিকার দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান